দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নতুন নামকরণ অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাহিনীর ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল অবদান স্মরণীয় করে রাখা এবং দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সদস্যদের সম্মান জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা। এ ছাড়া বিসিজিএস সৈয়দ নজরুলের নাম হয়েছে বিসিজিএস ফিরোজ কবির, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবির এবং বিসিজিএস কামারুজ্জামানের নাম বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশনার পর কোস্ট গার্ড পাঁচটি জাহাজের নতুন নাম প্রস্তাব করে। পরে তা অনুমোদন দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজান জানান, নতুন নাম পাওয়া ব্যক্তিরা সবাই নৌবাহিনীর সদস্য ছিলেন। বিভিন্ন অভিযান, জলদস্যুদের মোকাবিলা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে তাঁরা প্রাণ হারান।
তিনি জানান, ফিরোজ কবির ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার ও শহীদ ফরিদ জাহাজের অধিনায়ক। সুন্দরবনে দায়িত্ব পালনের সময় কালবৈশাখীর কবলে পড়ে জাহাজটি দুর্যোগে পড়লে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া নাবিক নুরুল ইসলাম চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় আকস্মিক হামলায় নিহত হন। ২০০৬ সালে সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের সময় প্রাণ হারান নাবিক এম হুমায়ুন কবির। আর আশরাফ সিদ্দিকী চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় মৃত্যুবরণ করেন।
যে আই